• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি


প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০৩:৩১ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে । একইসঙ্গে দলের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা বলছি। একইসঙ্গে আমরা নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কথা বলেছি। আমরা আশা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা তারা বাস্তবায়নে কাজ করবে।’

তিনি বলেন, ‘ঘোষণা দেয়ার পর যাতে এ নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে সেকথা আমরা বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সে ব্যবস্থা নেবেন।’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় ঘনঘন করা হলে দেশের উদ্ভুত সমস্যা এত তৈরি হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন। এটা তো কোনো রাজনৈতিক সরকার না। তাই তাদের তো কিছু দুর্বলতা থাকবেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলবৈঠকে অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি