• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঐকমত্য কমিশনের সংলাপ

সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের ওয়াকআউট

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০৫:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ঐকমত্য কমিশনের সংলাপ। সংগৃহীত ছবি
ঐকমত্য কমিশনের সংলাপ। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘হামলার’ প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর সংলাপের দ্বিতীয় ধাপে ১০ মিনিটের জন্য এই তিন দল সংলাপ বর্জন করে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, স্বৈরাচারীদের মতো আচরণ দেখতে পাচ্ছি। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করতে বাধ্য হয়েছি।

জাসদের মুশতাক হোসেন ও বাসদের বজলুর রশীদ ফিরোজ এই অবস্থানকে সমর্থন জানান।

ওয়াকআউট শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, তাদের বক্তব্য আমরা নোট করেছি। এটাই নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চা।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের সংলাপের আজ ১৮তম বৈঠকে সংবিধানের আওতাভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস