• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রে যাবে প্রতিনিধি দল: অর্থ উপদেষ্টা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০৯:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক কিছুটা কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, শুল্ক হ্রাসসহ বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শুল্ক ইস্যুতে লবিস্ট নিয়োগের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘এক্ষেত্রে লবিস্টের প্রয়োজন নেই। কারণ, এটি দীর্ঘমেয়াদি কোনো আলোচনা নয়, আমাদের কাজটি দ্রুত সম্পন্ন করতে হবে। ওরা (লবিস্টরা) অফিসের কাছাকাছিও যেতে পারবে না, নেগোশিয়েশনের প্রশ্নই আসে না।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফসহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করেছি। ইউএস চেম্বার থেকে আমাকে একটি প্রশংসাপত্রও পাঠানো হয়েছে।’

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, দেড় লাখ টন সার, ২ লাখ ২০ হাজার টন গম এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অঞ্চল থেকে আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিকল্প বাজারের দিকেও নজর দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গমের দাম তুলনামূলক বেশি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, মূল্য কিছুটা বেশি হলেও গমের প্রোটিনের মাত্রা কিছুটা বেশি, যা আমাদের জন্য উপকারী হতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন