• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ওল্ড ট্রাফোর্ডে বড় দুঃসংবাদ ভারতের


প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ১১:১৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
ওল্ড ট্রাফোর্ডে চলমান চতুর্থ টেস্টের প্রথম দিন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের চোট দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের ৬৮তম ওভারে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বল ব্যাটে লেগে পায়ে লাগে। প্রথমে আম্পায়ার আউট দেননি, তবে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস রিভিউ নিলে দেখা যায় বল আগে ব্যাটে লেগেছিল। ফলে বেঁচে যান পন্ত।

তবে সেই বলেই চোট পান পন্ত। এরপর তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। মাঠে সঙ্গে সঙ্গে ফিজিও আসেন এবং কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর একটি মিনি অ্যাম্বুলেন্সে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। চোটের ধরন দেখে ধারণা করা হচ্ছে, তিনি সিরিজের চতুর্থ টেস্টের বাকি অংশে খেলতে পারবেন না।

পন্তের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মত দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বিশ্লেষক মাইকেল আথারটন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “যদি পন্ত না খেলতে পারে, সেটা ভারতের জন্য বড় ধাক্কা। ওর ফেরার ওপরই ম্যাচের গতিপথ নির্ভর করছে।”

অন্যদিকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংও মনে করছেন, পন্তের চোট বেশ গুরুতর। যদি তিনি খেলতে না পারেন, তাহলে ভারতের হয়ে বদলি উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেল খেলতে পারেন। তবে জুরেল দলে এলেও, পন্তের মতো প্রভাব ফেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

চলতি সিরিজে এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছেন পন্ত। ইতোমধ্যে করেছেন ৪৬২ রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি। সিরিজের প্রথম টেস্টেই হেডিংলিতে দুটি সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে।

ম্যাচের প্রথম দিন ভারত ৮৩ ওভারে ৪ উইকেটে ২৬৪ রান তুলে দিন শেষ করেছে। পন্ত ৩৭ রান করে মাঠ ছাড়েন। তাঁর বিদায়ের পর ব্যাট হাতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনি ও শার্দুল ঠাকুর ১৯ রান করে অপরাজিত আছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না