• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত


প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৪:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বক্তব্য দিচ্ছেন  হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বক্তব্য দিচ্ছেন  হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করব বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অতীতের শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হলে বাসে চাপা পড়ে মরবেন, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মারা যাবেন, বিমান দুর্ঘটনায় কিংবা লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার অবস্থা আমাদের দিয়ে যায়নি। আমরা এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’
 
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা। দুঃখজনক হলো, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স, আর বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাংলা অনার্স। দক্ষ ও যোগ্য মানুষদের সরকারে বসিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেয়া উচিত ছিল স্বাস্থ্যব্যবস্থা কেমন হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা এবং একটি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার দ্বারা তা পরিচালিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না?’
 
সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশের প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের জেলা হলেও এখানে আবাসিক বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। আমরা রাষ্ট্রের প্রতিটি স্থানে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাই।’
 
তিনি আরও বলেন, ‘এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে।’ তিনি জানান, খুব শিগগিরই ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।
 
সমাবেশে আরও বক্তব্য রাখেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তাসনিম জারা ও আশরাফ মাহদি প্রমুখ।
 
এর আগে দুপুর পৌনে ১২টায় জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। পদযাত্রায় অংশ নেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
 
এর আগে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন এবং বিচারের আশ্বাস দিয়ে সান্ত্বনা জানান।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি