• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ১০:২২ পি.এম.
শেয়ার করুন 0
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, বরং দেশের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশ নিজস্ব স্বার্থ বিবেচনায় এই অফিস স্থাপনের অনুমতি দিয়েছে। এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেওয়া হয়েছে।”

তিনি জানান, অফিসটি খুব শিগগিরই চালু হবে, কারণ প্রয়োজনীয় চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চীনের নদীতে বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ নদীর উৎস দেশের বাইরে। এসব নদীর উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো কঠিন। তবে লক্ষ্য থাকবে, এসব প্রকল্প যেন বাংলাদেশের ক্ষতি না করে বা ক্ষতি সীমিত রাখে। তিনি জানান, ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে চীনের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসা সহায়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সিঙ্গাপুর, ভারত ও চীন ছাড়া অন্য কোনো দেশ থেকে সহায়তার প্রস্তাব আসেনি। বর্তমানে অতিরিক্ত সহায়তার প্রয়োজনও নেই।

ভারতের চিকিৎসক দলের সফর নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। চিকিৎসা সহায়তাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বাংলাদেশিদের ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, আগে জাল নথি শনাক্ত করা কঠিন ছিল, এখন তা অনেক সহজ হয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত—বাংলাদেশ থেকে যেন কোনো অপরাধমূলক কার্যক্রম সংঘটিত না হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অপ্রকাশযোগ্য চুক্তি’ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা এখনো চলমান। মাঝপথে এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বরং যারা দরকষাকষি করছেন, প্রশ্নটি তাদের করা উচিত।

সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাগত না জানানো নিয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো মন্তব্য আমি করিনি। তিনি এখনো যোগ দেননি এবং কী দায়িত্ব পাবেন, তাও নির্ধারিত হয়নি।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার