• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাইলস্টোন ট্রাজেডি

নিহত পরিবারের পাশে তারেক রহমান


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৯:৪৭ এ.এম.
শেয়ার করুন 0
তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার পরপরই তিনি বিভিন্ন কর্মসূচি স্থগিত করেন এবং আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দলের শীর্ষ নেতাদের নির্দেশ দেন।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে প্রাণ হারান অন্তত ৩৪ জন, আহত হন দেড় শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখেন এবং দলের নেতাকর্মীদের উদ্ধার অভিযানে সহযোগিতা ও হতাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

বিমান দুর্ঘটনার পরপরই বিএনপির বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়। এর মধ্যে ছিল জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি এবং জুলাই-আগস্টের গণআন্দোলনকেন্দ্রিক বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম।

তারেক রহমান দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে দ্রুত উদ্ধারকারী টিম পাঠানোর নির্দেশ দেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আহতদের পাশে থেকে সেবামূলক কার্যক্রম, রক্তদান কর্মসূচি ও হাসপাতালে সহায়তা প্রদান করে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে নিহত তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়রা ও বাপ্পির কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। একইসঙ্গে শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবর জিয়ারত করেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) শহীদ এবি শামীমের পরিবারের সঙ্গে দেখা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শহীদ সারিয়া আকতারের বাড়িতে যাবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। আর মাইলস্টোন স্কুলের শিক্ষিকা শহীদ মাহেরীন চৌধুরীর কবর জিয়ারতে নীলফামারী যাচ্ছেন আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দল।

আগামী রোববার শহীদ শিক্ষিকা মাহেরীন চৌধুরীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসায় যাবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একে একে দলের সিনিয়র নেতারা অন্যান্য শহীদ পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডাম খালেদা জিয়াও এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। তিনি ও তারেক রহমান আহতদের পাশে থাকার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এবং যাতে রক্তের সংকট না হয় সে জন্য হাসপাতালে রক্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন।

এছাড়া দুর্ঘটনার পরদিন রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।

দুর্ঘটনাতত্ত্ব ও পরবর্তী সহায়তা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীরকে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি