• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১৩ বছর আগের কোন ঘটনায় এখনও অবিবাহিত মল্লিকা?

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকলেও এখনো অবিবাহিত এই অভিনেত্রী। তবে ১৩ বছর আগে বিয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।

২০১৩ সালে ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া মেরে খেয়ালো কি মাল্লিকা’ নামের একটি ডেটিং রিয়্যালিটি শোতে অংশ নেন মল্লিকা। অনুষ্ঠানে ৩০ প্রতিযোগীর মধ্য থেকে জীবনসঙ্গী বেছে নেওয়ার সুযোগ ছিল তার। শেষ পর্যন্ত ধর্মশালার মডেল ও রেডিও জকি বিজয় সিংকে নিজের পছন্দ হিসেবে বেছে নেন অভিনেত্রী।

অনুষ্ঠান চলাকালে মল্লিকা ও বিজয়ের রোমান্টিক মুহূর্ত দর্শকদের নজর কাড়ে। তাজমহলের সামনে বিজয়ের প্রেম নিবেদনের ঘটনাও তখন বেশ আলোচিত হয়। শো শেষ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন বিজয় সিং। তার দাবি, রিয়্যালিটি শো শেষ হওয়ার পর তাদের মধ্যে এক বছরের একটি চুক্তি ছিল। ওই সময়ের মধ্যে মল্লিকা চাইলে তাকে বিয়ে করতে পারতেন, আবার সম্পর্ক থেকে সরে যাওয়ার সুযোগও ছিল।

বিজয়ের ভাষ্য, মল্লিকা তাকে কয়েকবার লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে মল্লিকা তাকে বোঝাতে থাকেন, তাদের বয়সের ব্যবধান এবং ভৌগোলিক দূরত্ব ভবিষ্যতে সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। একপর্যায়ে তাদের যোগাযোগও বন্ধ হয়ে যায়।

বিজয় আরও দাবি করেন, পরবর্তীতে তার মনে হয়েছে, এ ধরনের রিয়্যালিটি শোর অনেক ঘটনাই আগে থেকে পরিকল্পিত থাকে। তিনি অবশ্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিয়ের আশাতেই। কিন্তু পরে তার উপলব্ধি হয়, পুরো বিষয়টি মূলত শোয়ের নিয়ম ও চুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এদিকে সেই ঘটনার পর মল্লিকা শেরাওয়াত আর বিয়ে করেননি। বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে তাকে। এর মধ্যেই ১৩ বছর আগের সেই প্রেম ও বিয়ের প্রসঙ্গ আবারও সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!