• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

৬৪ জেলায় চাকরির সুযোগ সৃষ্টি করা হবে: পাটোয়ারী

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ১০:১৫ পি.এম.
শেয়ার করুন 0
পথসভায় বক্তব্য দেন এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত ছবি
পথসভায় বক্তব্য দেন এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারী। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপির নেতৃত্বে সরকার গঠন হলে দেশের ৬৪ জেলায় চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।

শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বেরিরপাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “চাকরির জন্য দেশের তরুণরা আন্দোলনে নামলেও আজও তাদের ব্যবস্থা হয়নি। বাজারে গিয়ে মধ্যবিত্তরা খালি হাতে ফিরছে। এমন বাংলাদেশ আমরা চাই না।”

তিনি আরও বলেন, “জনগণের টাকায় চলা প্রশাসন যদি তাদের সেবা না দেয়, তবে তা বাতিলযোগ্য। ৫০ শতাংশ তরুণের দেশে একটি চাকরির জন্য হাজার আবেদন—এটা খুবই দুঃখজনক।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে জমায়েত হয়ে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি