• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই : নাহিদ ইসলাম

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ১১:০১ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই পদযাত্রায় কিশোরগঞ্জ পথসভা । ছবি: সংগৃহিত
জুলাই পদযাত্রায় কিশোরগঞ্জ পথসভা । ছবি: সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংগ্রামী কিশোরগঞ্জ বাসী আপনারা এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশেকে আমাদের বাংলাদেশ কে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার মানুষের গণতন্ত্র কে বাংলাদেশের গণতন্ত্র কে হত্যা করেছিল। সংগ্রামী কিশোরগঞ্জবাসী এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলে ছিলেন। কিশোরগঞ্জের হাওর এলাকায় এবং প্রত্যন্ত এলাকায় এমন কি কিশোরগঞ্জ সদরেও স্কুল আছে শিক্ষক নাই,হাসপাতাল আছে ডাক্তার নাই। যুবসমাজ আছে কিন্তু কর্মসংস্থান নাই। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জ বাসী অনেক বাজেট আছে কিন্তু রাস্তা নাই। রাষ্ট্রপতি আছে কিন্তু মানুষের উন্নয়ন নাই। আমরা এই কিশোরগঞ্জের চেহারা পাল্টে দিতে চাই।

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে আটটায় কিশোরগঞ্জের এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্যে এই কথা বলেন। জেলা শহরের পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকার স্বাধীনতা চত্বর শেষ হয়।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় দলটির কিশোরগঞ্জের হাজারো নেতাকর্মী অংশ নেন। পদযাত্রায় "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা" দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,ক্ষমতা না জনতা, জনতা জনতা" এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের রাজপথ।

সমাবেশে নাহিদ আরও বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে, মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে নেব।

বৈষম্যহীন বালাদেশ গড়তে এনসিপি কাজ করবে উল্লেখ করে নাহিদ বলেন, কিশোরগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এখানে হাওরের কৃষক শ্রমিকরা অনেক পরিশ্রমী তবে সে অনুযায়ী তাদের মূল্যায়ন নেই। হাওরের মাছ সারাদেশে ছড়িয়ে যায়। এই কিশোরগঞ্জ কে আগামীর শিল্পন্নোত শহর হিসেবে গড়ে তুলতে হবে। কিশোরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামীতে কাজ করবে। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণঅভ্যুত্থানে শত শত ভাইবোন শহীদ হয়েছেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে, সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করা।

এনসিপির আহ্বায়ক বলেন, আগামীর নতুন বাংলাদেশে কিশোরগঞ্জ হবে এনসিপির অন্যতম দুর্গ। কিশোরগঞ্জবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি