• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব: রাশেদ খান

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৫:০৫ পি.এম.
শেয়ার করুন 0
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি-সংগৃহীত
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি-সংগৃহীত

জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেয়নি। আমরা সিইসিকে চিঠি দিয়েছিলাম এই দলগুলো নিবন্ধনও স্থগিত করতে। সিইসিকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সিইসি বলেছেন এই বিষয়ে কমিশনের করার কিছু নেই। সরকার আওয়ামী লীগের মতো তাদেরও নিষিদ্ধ করলে তখন ইসি ব্যবস্থা নিতে পারবে।

সোমবার (২৮ জুলাই) নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর রাশেদ খান সাংবাদিকদের এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল। আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্র ভাবে অংশ নিতে না পারে সে বিষয়ে আমরা ইসিকে বলেছি। সিইসি বলেছেন যারা দলটির পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত আছে। তাই জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা এখন সরকারের দায়িত্ব।

নির্বাচন কমিশনে গণঅধিকার পরিষদের ২৪ সালের জমা দেয়া আয়-ব্যয়ের হিসাব থেকে জানা গেছে, দলটির আয়- ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা, ব্যয়-৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা, উদ্বৃত্ত-১৩ হাজার ২১২ টাকা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি