• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ধান্দাবাজ-চান্দাবাজ সবই এনসিপির মধ্যে এসে মিশেছে : ডা. সায়ন্থ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। ছবি : সংগৃহীত
ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। ছবি : সংগৃহীত

চাঁদাবাজি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রাজনৈতিক দলগুলোর হাত ধরেই এই দুর্নীতির চর্চা চলে আসছে—এমন মন্তব্য করেছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি একটি পুরনো রোগ। এনসিপির মতো নতুন রাজনৈতিক দলও এই সংস্কৃতি থেকে মুক্ত নয় বলে অভিযোগ করেন তিনি।

ডা. সায়ন্থ বলেন, –বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে কখনোই চাঁদাবাজি বন্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কতটা লাগাম টানা যাবে। এনসিপিকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে, কারণ তারা প্রথম থেকেই উচ্চ প্রত্যাশা তৈরি করেছিল। অন্যদের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছে, তাই এখন নিজেরাই আঙুলের মুখে পড়ছে।

তিনি জানান, –এক ছোট ভাইকে পাঠানো হয়েছে চাঁদা তুলতে। ধরা পড়ার পর সেটা ‘ডোনেশন’ বলে চালিয়ে দেওয়া হয়েছে। ট্রোল শুরু হয়েছে: বিএনপি করলে চাঁদাবাজি, এনসিপি করলে ডোনেশন, জামায়াত করলে হাদিয়া! কিন্তু হারাম তো হারামই—ভালো-খারাপ বলে আলাদা করা যায় না।

জাতিগত দুর্নীতিপ্রবণতা প্রসঙ্গে ডা. সায়ন্থ বলেন, –শেখ মুজিবুর রহমান পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে দলীয় এমপিদের বহিষ্কার করেছিলেন। তারপরও বাংলাদেশ আজও দুর্নীতিতে নিমজ্জিত।

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, –তাদের মধ্যে বিএনপি, ছাত্রদল, শিবির, বামপন্থী ও নির্দলীয় অনেকেই এসে মিশেছে। ফলে ধান্দাবাজ-চাঁদাবাজদের অস্তিত্ব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সমস্যা হলো, এই অভিযোগ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেই। অথচ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না। ছোটখাটো বিচ্যুতি বললেও, মূল সমস্যা নেতৃত্বেই।

তিনি দাবি করেন, –চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ার পরও সেই নেতাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বহিষ্কার হয়নি। এই কারণেই ছাত্রসংগঠনের সারাদেশের ইউনিট স্থগিত করতে হয়েছে।

ডা. সায়ন্থ আরো অভিযোগ করেন, এনসিপির পাশাপাশি মামলা বাণিজ্যও চলছে। অনেককে বলা হয়েছে, টাকা না দিলে মামলায় নাম ঢোকানো হবে, আবার কারো কাছ থেকে টাকা নিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। এ ধরনের চাঁদাবাজির অভিযোগ বিএনপি, জামায়াত ও এনসিপি—তিন দলকেই ঘিরে রয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি