• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুর্ঘটনা তদন্তে আসছে চীনা প্রতিনিধি দল: বিমান বাহিনী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০৬:২৪ পি.এম.
শেয়ার করুন 0
বিমান বাহিনীর সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বিমান বাহিনীর সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এরোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমান বাহিনীর পরিচালক (বিমান পরিচালনা) এয়ার কমোডর মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, -বিমান বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। অনুমান নির্ভর কিছু বলা যাবে না। সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট সাগরের সঙ্গে এয়ার কন্ট্রোলের যোগাযোগ ছিল।

বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এয়ার কমোডর মিজানুর রহমান জানান, বিমান বাহিনীর একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর। তিনি বলেন, -আমাদের এখানে উঁচু ভবন রয়েছে। তবে এলাকা নো-ফ্লাই জোন নয়। রাজউকের অনুমতি নিয়েই ভবনটি নির্মাণ করা হয়েছে। দুর্ঘটনার সময় স্কুলে ৭৩৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। কবে স্কুল চালু করা যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মানসিক কাউন্সেলিং কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মারুফুল ইসলাম জানান, -বার্ন ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৩৩ জন। আইসিইউতে রয়েছেন ৩ জন। সিএমএইচে ভর্তি রয়েছেন আরও ১১ জন। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১ জন।

এ নিয়ে চীনা নির্মিত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষী বা ত্রুটির দায় নির্ধারণের দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট মহল।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস