• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইউপিডিএফ আস্তানা

রাঙামাটিতে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০১:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ইউপিডিএফ আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার। ছবি : সংগৃহীত
ইউপিডিএফ আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার। ছবি : সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ-এর একটি আস্তানায় অভিযান চালিয়ে একে৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটির বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ-এর একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে একটি একে৪৭ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আইএসপিআর আরও জানায়, এই অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস