• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘বিশেষ সতর্কতা জারি’র বিষয়ে কিছুই জানেন না আইজিপি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০১:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত
আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে এই নির্দেশনার বিষয়ে কোনো তথ্য না জানার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (২৯ জুলাই) এক গণমাধ্যমে বক্তব্যে আইজিপি বাহারুল আলম জানান, এসবির বিশেষ সতর্কতা নির্দেশনার বিষয়ে তিনি কিছু জানেন না। এর আগে এসবি থেকে একটি চিঠির মাধ্যমে জানানো হয়, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ ঘোষণা করে পুলিশ ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারবিরোধী দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো এই সময়কালকে কেন্দ্র করে দেশব্যাপী অনলাইন-অফলাইনে উসকানিমূলক প্রচার চালাতে পারে। সম্ভাব্য হামলা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সন্দেহভাজন যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।

এছাড়া সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা, সামাজিক মাধ্যমে ‘ভার্চুয়াল স্কোয়াড’-এর সক্রিয়তা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রচেষ্টার বিষয়েও সতর্ক করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি