• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

৮ বলেই ৫ উইকেট! মহেশ তাম্বের বিশ্বরেকর্ড

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০২:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
মহেশ তাম্বে। ছবি : সংগৃহীত
মহেশ তাম্বে। ছবি : সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত হলেও খেলেন ফিনল্যান্ডের হয়ে। তেমন পরিচিত না হলেও এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৮ বলেই ৫ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সবার নজর কেড়েছেন ডানহাতি পেসার মহেশ তাম্বে।

এটাই এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল বাহরাইনের জুনেইদ আজিজের, যিনি ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে এই কীর্তি গড়েছিলেন। তার আগেও ২০১৭ সালে রশিদ খান করেছিলেন ১১ বলে ৫ উইকেট।

এস্তোনিয়ার বিপক্ষে চলমান দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে এই নজির গড়েন মহেশ। এদিন আগে ব্যাট করতে নেমে এস্তোনিয়া ১৯.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। একপর্যায়ে তাদের স্কোর ছিল ১ উইকেটে ৭২ রান। সেখান থেকেই ধস নামান মহেশ তাম্বে।

মাত্র ৮ বলের মধ্যেই তিনি ফিরিয়ে দেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ম্যাচ শেষে তার বোলিং ফিগার ছিল: ২ ওভার, ১৯ রান, ৫ উইকেট।

তার বিধ্বংসী স্পেলে বড় সংগ্রহ গড়তে পারেনি এস্তোনিয়া। জবাবে ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়লেও ফিনল্যান্ড শেষ পর্যন্ত অরবিন্দ মোহনের ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয়।

ক্রিকেটবিশ্বে ফিনল্যান্ডের নাম খুব একটা আলোচনায় আসে না। তবে মহেশ তাম্বে এবার নিজের দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন—একটি রেকর্ড যা অনেক বিখ্যাত বোলারকেও পেছনে ফেলে দিয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না