• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব হলেন ফয়েজ আহম্মদ


প্রকাশ:  ৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদ (আহমেদ ফয়েজ)।  বৃহস্পতিবার ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফয়েজ আহম্মদ নিউ এজের আগে দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক বুধবার, দৈনিক মানবকণ্ঠ ও পাক্ষিক তারকালোকসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন।  তার লেখা বই ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।

ফয়েজ আহম্মদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় পানপাড়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন ফয়েজ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামুন/ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি