• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। ১০টির বেশি সিম থাকলে তা ডি-রেজিস্ট্রার (বাতিল) করতে সময়সীবা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৩০ জুলাই) বিটিআরসি জানায়, এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্ট্রার করতে হবে।

*১৬০০১# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য পাওয়া যাবে বলে বিটিআরসি জানেয়েছে।

আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

বিটিআরসি জানিয়েছে, গত মে মাসে আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিটিআরসির সেই সিদ্ধান্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠালে তা অনুমোদন পাওয়া যায়।

ওই সময় সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন