• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
আটক সজীব দাস পার্থ। ছবি : সংগৃহীত
আটক সজীব দাস পার্থ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

বুধবার (৩০ জুলাই) রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করেন আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের নাম সজীব দাস পার্থ (২১)। তার বাবার নাম রানেশ চন্দ্র দাস। তার সহযোগীর নাম মানিক মিয়া (২২)। 

মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আর সজীব দাসের বাড়ি মৌলভীবাজার জেলার রাজানগর থানায় বলে জানিয়েছেন তারা।

রাতে সজীব দাস নামে ওই যুবক চিকিৎসকের অ্যাপ্রন পরে আর তার সঙ্গে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সঙ্গে কথা বলছিলেন। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক।

বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তারা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদের তারা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তারা কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। সন্দেহ হলে তাদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন।

তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক