• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রিয়াদের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। ছবি : সংগৃহীত
আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। ছবি : সংগৃহীত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বাড্ডার একটি মেস বাসা থেকে প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা-পুলিশ। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা।

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরেকটি মেস বাসার সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই বাসার একটি রুমে একাই থাকতেন রিয়াদ। তার রুমের ছোট একটি ওয়ার্ডরোবে রাখা ছিল উদ্ধারকৃত টাকাগুলো।

ওসি আরও জানান, অভিযুক্ত রিয়াদের বাসাটি চার রুমের একটি সাধারণ ফ্ল্যাট। অন্য তিন রুমে চার-পাঁচজন ছাত্র একসঙ্গে থাকেন, তবে রিয়াদ একাই একটি রুম দখলে রেখেছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন রিয়াদের অপর একটি বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসছে চাঁদাবাজির নানা চমকপ্রদ তথ্য।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট তৈরির সরঞ্জাম
জাল নোট চক্রের মূল হোতা নারীসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?