• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি। ছবি : সংগৃহীত
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ড্যাফোডিলের ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি। ছবি : সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) যৌথভাবে ‘স্কিল্ড জেনারেশন’ নামে একটি আধুনিক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০০ প্রযুক্তিনির্ভর দক্ষ পেশাজীবী তৈরি।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনের উদ্দেশ্যে চালু হলো ‘স্কিল্ড জেনারেশন’ নামের বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে তরুণদের সাইবার সিকিউরিটি, আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ই-কমার্স ও ওয়েবভিত্তিক ব্যবসা পরিচালনার মতো চাহিদাসম্পন্ন খাতে প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ডিআইপিটিআই ও এইচআরডিআই-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডিআইপিটিআই-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কে. এম. হাসান রিপন এবং এইচআরডিআই-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. মো. রফিকুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও ও শিক্ষাবিদ ড. মোঃ নুরুজ্জামান। তিনি বলেন – বর্তমান যুগে প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা ছাড়া কর্মসংস্থান বা উদ্যোক্তা হয়ে ওঠা সম্ভব নয়। এই যুগোপযোগী উদ্যোগ তরুণদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে।

চুক্তির আওতায় ডিআইপিটিআই-এর আধুনিক ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক ও বাস্তবমুখী ইন্ডাস্ট্রি-সংযুক্ত কোর্সের মাধ্যমে ‘স্কিল্ড জেনারেশন’ প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এতে অংশগ্রহণকারীরা চাকরি, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সিং ক্ষেত্রের জন্য উপযুক্তভাবে প্রস্তুত হতে পারবে।

আয়োজকরা বলেন, ‘স্কিল্ড জেনারেশন’ কর্মসূচি বাংলাদেশে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এটি তরুণ প্রজন্মকে ভবিষ্যতের কর্মসংস্থান বাজারের জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে