• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র এখনও দায়িত্ব পালন করেনি : সাকি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ১০:২৩ পি.এম.
শেয়ার করুন 0
শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের গণসমাবেশে। সংগৃহীত ছবি
শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের গণসমাবেশে। সংগৃহীত ছবি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্র এখনও দায়িত্ব পালন করেনি। কেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলো, তার ব্যাখ্যা ৫ আগস্টের মধ্যে দিতে হবে। তিনি বলেন, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি, আহতদের চিকিৎসাও হয়নি।

শুক্রবার (১ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সাকি এবং বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও আন্দোলনে অংশ নেওয়া আহত যোদ্ধারা।

সাকি বলেন, শহীদরা অন্যায় সহ্য করেননি, বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছেন। ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের ঋণ পরিশোধে সংগ্রাম চলবে। তিনি আরও বলেন, পুরনো ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে জনগণের ঐক্য ও সচেতনতা জরুরি।

আবুল হাসান রুবেল বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ। অন্যান্য বক্তারা বলেন, তরুণরাই হবে এই আন্দোলনের প্রধান চালিকাশক্তি।

নারী সংহতির শ্যামলী শীল বলেন, এই আন্দোলনের মেরুদণ্ড ছিলেন নারীরা ও মায়েরা। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সমাবেশে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি