• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জুলাই বিপ্লব তরুণদের চেতনায় নতুন রাজনীতি-রিজভী

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই বিপ্লব’ তরুণদের চেতনার জাগরণ ঘটিয়েছে এবং এটি নতুন রাজনীতির সূচনা করেছে। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ঘটনা রয়েছে, যেগুলো যথাসময়ে প্রকাশ পায় না। বর্তমানে এমন একটি সময় চলছে, যেখানে সত্য বলা ও ইতিহাস তুলে ধরা কঠিন হয়ে উঠেছে। সত্য কথন যেন এখন অপরাধে পরিণত হয়েছে।"

তিনি আরও বলেন, ‘১৬ বছর ধরে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা নিপীড়ন, গ্রেফতার, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছি। সেই বাস্তবতার পটভূমিতে জন্ম নেয় ‘জুলাই বিপ্লব’। দেশের মানুষ চায় তাদের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক, কারও একক ইচ্ছার ওপর নয়।’

তরুণদের ভূয়সী প্রশংসা করে রিজভী বলেন, ‘তারা মিথ্যার বয়ানে বিশ্বাস করেনি। পরিবার ও শিক্ষাঙ্গন পেরিয়ে তারা রাজপথে বুক পেতে দিয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে সাহায্য করেছে, কিন্তু গুলি থামেনি।’

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার বছরের পর বছর মিথ্যা প্রচার চালিয়ে গেছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য অনুধাবন করতে পেরেছে।

বাংলাদেশের ঐতিহাসিক প্রতিরোধের ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ পলাশীর যুদ্ধ, সিপাহি বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী আন্দোলন, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ধারণ করে। এ জাতিকে মিথ্যা দিয়ে চিরতরে দমন করা যায় না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সঞ্জয় দে রিপন, মনিরুজ্জামান মনির ও জিকরুল হাসানসহ অনেকে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি