• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০১:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ছবি সংগৃহীত
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ছবি সংগৃহীত

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‌‘জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের একটি ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য রয়েছে। এর প্রস্তাবনার বিষয়ে বিএনপি ফেব্রুয়ারিতেই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ২৬ মার্চকে ওই প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে চাইনি এবং সে বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়ার প্রস্তাব আমরা দিয়েছি।’

সালাহউদ্দিন জানান, ঘোষণাপত্রে বিএনপির দেওয়া সংশোধনীগুলো গ্রহণ না করা হলে দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে উঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি কখনোই পেছনে হাঁটেনি। বরং সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।’

তিনি জানান, ঐকমত্য কমিশনে গঠিত সংস্কার কমিশনের আলোচনায় উত্থাপিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আমন্ত্রণ এখনো বিএনপি পায়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি