• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে

প্রথম দিন থেকেই কাজ করতে প্রস্তুত বিএনপি : আমীর খসরু

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৭:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ শুরু করবে। ইতোমধ্যে বিভিন্ন খাতে—বিশেষ করে ভেটেরিনারি সায়েন্স, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি—আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে একক শাসন কায়েম করেছিলেন। সেই শাসনের অবসান অনিবার্য ছিল।” তিনি দাবি করেন, গত ১৫ বছরে ৬০-৭০ লাখ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছেন, হাজার হাজার মানুষ গুম ও খুন হয়েছেন, এবং কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক মানসিকতা ও সংস্কৃতির পরিবর্তন জরুরি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে চিন্তা করতে হবে।”

সভাপতির বক্তব্যে সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যদি হেরে যাও, তাহলে বাংলাদেশ হেরে যাবে। তোমাদেরকেই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, সিভাসুর পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পিআরটিসি পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির এবং সিভাসুর প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনায় বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত সিভাসুর শিক্ষার্থী রাহাত বিন জাহাঙ্গীরও।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি