• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন: রিজভী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-ছবি সংগৃহীত

কক্সবাজারে গিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা-এটি স্বাভাবিক ঘটনা হলেও, তাদের এ সফর ঘিরে গোপনীয়তা ও লুকোচুরি জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‍‘বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ অস্বাভাবিক নয়। কিন্তু এনসিপি নেতারা কক্সবাজারে যে লুকোচুরি করেছেন, তাতে জনগণের মধ্যে সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়েছে।’

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, ‘জনআকাঙ্ক্ষা প্রতিফলিত করে আগামী রমজানের আগেই নির্বাচন হবে বলে আমরা আশাবাদী। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভবিষ্যতে এমন একটি সরকার দেখতে চাই, যা জনগণের কাছে প্রকৃত অর্থে জবাবদিহিমূলক হবে।’

বিমান দুর্ঘটনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘যদি বিমানে কোনো ত্রুটি থাকে, তা প্রকাশ করা উচিত। কিন্তু তথ্য গোপন করায় একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং গুজবও ছড়াচ্ছে।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি