• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তারেক রহমানের বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা ইমু গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ১১:১৬ পি.এম.
শেয়ার করুন 0
আলোচিত শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু। সংগৃহীত ছবি
আলোচিত শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু। সংগৃহীত ছবি

জুলাই মাসে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন আলোচিত শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমু (২৯)। সম্প্রতি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। তিনি জানান, আগের দিন বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় র‌্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে ইমুকে আটক করে।

নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়ার বাসিন্দা বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের সাবেক প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ইমু গোপনে ক্ষমতাসীন দলের পুনর্গঠনে সক্রিয় ছিলেন। পলাতক আওয়ামীপন্থী একাধিক নেতার সহায়তায় তিনি অর্থ ও লোকবল সংগ্রহ করছিলেন।

আরও জানা গেছে, ইমু শুধু শ্রমিক লীগেই নয়, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

সম্প্রতি ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া ইমুর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়া লন্ডনে লুকিয়ে আছে। তাকে দেশে এনে বিচার করতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান—তাদেরও এনে ফাঁসি কার্যকর করতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি