• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩শ’ শিক্ষার্থী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ১১:৩২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে ঢাকা শিক্ষাবোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় এই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর মোট ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের অনেকে একাধিক বিষয়ে আবেদন করেন, ফলে মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়ে।

এর মধ্যে ২ হাজার ৯৩৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। ফেল থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছেন ৩ জন শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৮৬ জন।

আরও পড়ুন: এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে এবারে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।

ফল দেখবেন যেভাবে জানা যাবে: মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
  
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি