• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
আনোয়ার ইব্রাহিম-মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত
আনোয়ার ইব্রাহিম-মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, পুত্রজায়ায় পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকের শুরুতে উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অভিবাসন, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে দেশটির ব্যবসায়ী ও কূটনীতিকদের পরিচয় করিয়ে দেন।

এর আগে, সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ড. ইউনূস মালয়েশিয়ায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টায় ফ্লাইটটি রওনা দেয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই তিন দিনের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের মূল লক্ষ্য হলো মালয়েশিয়ার সঙ্গে অভিবাসন ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা।

প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

১২ আগস্টের বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং একাধিক সমঝোতা স্মারক (MoU) সই হয়। সম্ভাব্য চুক্তির বিষয়গুলো হলো-  প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতে অংশীদারিত্ব, বিআইআইএসএস ও মালয়েশিয়ার আইএসআইএস এর মধ্যে গবেষণা সহযোগিতা, বিএমসিসিআই ও মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান মিমোস-এর মধ্যে সহযোগিতা, এফবিসিসিআই এবং মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারগুলোর মধ্যে সমঝোতা।

এছাড়াও, হালাল ইকোসিস্টেম, ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা নিয়ে এক্সচেঞ্জ নোট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফর দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস