• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ জরুরি নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে সাত জরুরি নির্দেশনা দিয়েছে। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১২ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রঙ্গনের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্দেশনাগুলো হলো

(ক) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা হলো।

(খ) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না।

(গ) সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

(ঘ) সাপ্তাকিত ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

(ঙ) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।

(চ) সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গনে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন কুলানো বা স্থাপন করা যাবে না।

(ছ) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

সকলকে বর্ণিত নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি