• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দিলীপ বড়ুয়া কোথায় জানি না, আমি সভাপতি: কমরেড হারুন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দল (এম. এল) সভাপতি দাবি করে বছেলেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’

বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

কমরেড হারুন বলেন, ‘সিইসির সঙ্গে বৈঠকে দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। আমরা দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।’

হারুন চৌধুরী বলেন, ‘নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন। সেই বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেপ্তার হয়নি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন; নাকি দেশে আত্মগোপনে আছেন; সেটা আমরা বলতে পারছি না।’

সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ্য করে হারুন চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনাপ্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা) বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি।’

এ ছাড়া প্রশাসন যেন নিরপেক্ষ থাকে। প্রতিটি প্রার্থী যেন সমান মর্যাদা পায়— সিইসির কাছে সেই দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি