• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

১৫ই আগস্ট কি চলছে ধানমন্ডি ৩২

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৩:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী আজ। এদিন নাশকতা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে। এমন কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। 

সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই তারা ৩২ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না। বৃহস্পতিবার সন্ধা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও। 

এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের। মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক