• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে খাবার বিতরণ

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১১:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ছাত্রদল।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তাফাজ্জুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ ও ছাত্রনেতা শাকিকুল ইসলাম সাগর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, এস এম হল ছাত্রদলের সদস্য সচিব ইয়ানাথ ইসলাম, ছাত্রনেতা আতিকুল ইসলাম সজীব, জিয়া হল ছাত্রদলের সামীর সাদিক, মুজিব হলের আরেফিন হাবিব, বিজয় একাত্তর হলের রবিন, এস এম হলের মাশুক তাজোয়ার মুগ্ধ, মাহফুজসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি