• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভারতে খেলোয়াড় বদলের নতুন নিয়ম চালু

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৩:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের নিরাপত্তা এবং দলের কৌশলগত সুবিধা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’ নামে এই নিয়মের আওতায় ম্যাচ চলাকালীন গুরুতর আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে বদলির সুযোগ দেওয়া হবে।

নতুন এই নিয়মটি প্রথমবারের মতো কার্যকর হবে ২৮ আগস্ট থেকে শুরু হওয়া দুলিপ ট্রফিতে এবং পরবর্তীতে রঞ্জি ট্রফিতেও এটি প্রযোজ্য হবে। নিয়ম অনুযায়ী, শুধুমাত্র গভীর কাটা, চিড় বা মারাত্মক আঘাতের মতো বড় ধরনের চোটের ক্ষেত্রে খেলোয়াড় বদলির অনুমতি থাকবে। হালকা চোট যেমন হ্যামস্ট্রিং স্ট্রেইন বা ক্র্যাম্পের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

চোটপ্রাপ্ত খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে স্কোয়াডের অন্য খেলোয়াড়কে ‘লাইক-ফর-লাইক’ ভিত্তিতে মাঠে নামানো যাবে। অর্থাৎ ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলার, অথবা অলরাউন্ডারের বদলে অলরাউন্ডারই বদলি হিসেবে খেলবে।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের বদলির নিয়ম মূলত কনকাশন বা কোভিড আক্রান্ত খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য। সম্প্রতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশাব পান্ত ও ক্রিস ওকসের উদাহরণে দেখা গেছে, চোট থাকা সত্ত্বেও খেলোয়াড়দের দলের প্রয়োজনে মাঠে অবদান রাখতে হয়।

বিসিসিআই আশা করছে, এই নতুন নিয়ম খেলোয়াড়দের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং দলের কৌশলগত সিদ্ধান্তকে আরও কার্যকর করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না