• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস মিট -এ বাংলাদেশের প্রতিনিধিদল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৪:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পার্বত‍্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধিদল রবিবার বিকেলে কাঠমান্ডুতে পৌঁছেছেন। তারা সোমবার শুরু হতে যাওয়া হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ অংশ নেবেন।

বাংলাদেশি প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন:- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এই সম্মেলনে নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তান থেকেও সংসদীয় প্রতিনিধিরা যোগ দেবেন।

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল প্রধান অতিথি হিসেবে সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নেপালের স্পিকার দেবরাজ ঘিমিরে বিশেষ অতিথি হবেন। উদ্বোধনী অধিবেশন স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। এতে আরও উপস্থিত থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অরণ্য ও পরিবেশ মন্ত্রী, এবং আইসিমড মহাপরিচালক পেমা গায়মাত্সোসহ বিভিন্ন দেশের বিশেষ অতিথিরা।
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস