• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনসিপি থেকে বহিষ্কৃত মাহিনের বিস্ফোরক মন্তব্য

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০১:১৩ পি.এম.
শেয়ার করুন 0
যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার-ছবি সংগৃহীত
যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন নেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।

সোমবার মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহিন বলেন, “আমি একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত আমার বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত ছিল। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে। গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর বলেছিলাম ‘মানি না’। পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারের জন্য মাঠে নেমেছিলাম, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। আজ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমাকে বহিষ্কার করা হলো।”

তিনি আরও যোগ করেন, “গুরুতর আর্থিক অনিয়ম বা চারিত্রিক স্খলনের মতো অভিযোগে সাধারণত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমি সেই সুযোগও পাইনি, যা নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর।”

মাহিন তার পোস্টের শেষ অংশে বলেন, ‍‘আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র।’

সোমবার দিবাগত রাতে ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে বহিষ্কার করেছে এনসিপি। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারাদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে সোমবার দুপুরে মাহিন ‘ডিইউ ফার্স্ট’ নামে স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান হামিমের
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?