• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কাশিমপুর কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-ছবি সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পর পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে ফিরিয়ে আনা হয়। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ডা. দীপু মনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে কড়া নিরাপত্তায় ফের কারাগারে আনা হয়েছে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।

ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি