• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কদমতলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ কিশোর

  কদমতলী প্রতিনিধি
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কদমতলী থানাধীন মদিনাবাগ এলাকা থেকে মোঃ আলম হোসেন (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৯ আগস্ট দুপুর অনুমানিক ৬টা সময় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ আলম হোসেনের পিতা মোঃ আবু তাহের জানিয়েছেন, তাদের বাসা মদিনাবাগ গাজী ভবনে। তার ছেলে প্রতিদিনের মতো সেদিনও প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। তবে দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফেরায়, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসায় খোঁজখুঁজি করেন তারা। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের বয়স ১৬ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বা ও গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও একটি টি-শার্ট।

এ ঘটনায় মোঃ আবু তাহের কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ১৪৫৩, তারিখ: ২০/০৮/২০২৫। জিডির ট্র্যাকিং নম্বর: 5P1MM8।

পরিবারের সদস্যরা ছেলেটির খোঁজ পেতে দারুণভাবে উদ্বিগ্ন এবং কেউ কোনো খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন:
মোবাইল: ০১৯২১০২১৫৯৪ (বাবা)

এ বিষয়ে কদমতলী থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় খোঁজ চালানো হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক