• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গুজব-অপতথ্য ছড়ানো হচ্ছে: আবিদুল

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৬:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি- সংগৃহীত
ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদসহ বিভিন্ন গ্রুপে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, এসব নোংরামির বিরুদ্ধে সত্য লিখে পোস্ট দিলে সেগুলো ডিলেট করে দিচ্ছে। শুক্রবার (২২ আগস্ট) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।  

তিনি বলেন, আমি গতকাল বলেছি, আমার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক চাইলে ডাকসুতে প্রার্থী হতে পারতেন। কারণ তারা বর্তমান ছাত্র। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিবেশের আকাঙ্ক্ষা ও চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়ার চাহিদা ছিল, তারা তাদেরকে দিয়েছেন। সেখানে ভোটাভুটির মাধ্যমে। পরে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে প্রোপাগান্ডা ছড়ানো হলো, আমি নাকি বলেছি, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপি জিএস হতে পারবে না। অর্থাৎ ভোট ছাড়াই। এটি উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা, এটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, আমরা উদ্বিগ্ন, শঙ্কিত। তারা বিশ্ববিদ্যালয়ে অপতথ্য দিয়ে যা করছে, ইচ্ছা করলেও আমরা সে নোংরামি করতে পারব না। নোংরামির বিরুদ্ধে আমরা যে পোস্ট দিচ্ছি (অনলাইন গ্রুপে), সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। প্রকাশ করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কে কঠোরভাবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে।

এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে তিনি নির্বাচনের পরিবেশ দেখছেন না বলেও জানান।  

তিনি বলেন, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে প্রপাগান্ডা বাহিনী, এগুলো বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানেন, ৫ আগস্টের পর প্রতি ক্যাম্পাসে কারা প্রপাগান্ডা ছড়িয়েছে। কারা বিভিন্ন সংগঠনগুলোকে রাজনীতি নিষিদ্ধের নামে ‘মব’ তৈরি করেছে? আপনারা এগুলো বিচার বিশ্লেষণ করবেন।

তিনি বলেন, বিহাইন্ড দ্য সিন থেকে ফটোকার্ড বানাচ্ছেন, এগুলো পুরোটাই বিকৃত মস্তিস্কের চিন্তা-ভাবনা। এগুলো থেকে বেরিয়ে আসেন। সুস্থ কোনো মানুষ এ অপপ্রচারে লিপ্ত হতে পারে না।  

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে