• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে হাসপাতালে যান ডা. রফিক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৭:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইড ইমব্যলেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ ই আগস্ট হতে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

আবদুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম। শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে গিয়ে আরও চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে পরীক্ষার উপদেশ দেন। আগামীকাল পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিক।

তিনি বলেন, বর্তমানে আবদুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রাজশাহী বিভাগে বিএনপি'র সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাঁকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি