• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্যাম্পাসে শৃঙ্খলা:

ডাকসু নির্বাচনে জয়ী হলে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০২:১৮ পি.এম.
শেয়ার করুন 0
আবু সাঈদ-ছবি সংগৃহীত
আবু সাঈদ-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থী আবু সাঈদ জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি সূর্যসেন হল থেকে গাঁজা সেবনকারীদের উচ্ছেদ করবেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, ‍‘বিশ্ববিদ্যালয় ও হলের নিয়ম অনুযায়ী নেশাজাতীয় দ্রব্য রাখা বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। হল শিক্ষার পরিবেশ, তাই শৃঙ্খলা বজায় রাখা জরুরি। কেউ নিয়ম ভাঙলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আবু সাঈদ বলেন, ‘গাঁজা সেবনের ফলে আশপাশের শিক্ষার্থীরা বিরক্ত হয়, উচ্চশব্দ, ঝগড়া ও অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হয়। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং নতুন শিক্ষার্থীরাও নেশার দিকে আকৃষ্ট হতে পারে। এছাড়া এটি ব্যক্তিগত ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়; মনোযোগ কমে, শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়, এবং দীর্ঘমেয়াদে আসক্তি বেড়ে জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি জানান, হল থেকে ‘গাঁজাখোর’ বের করে দেওয়া কোনো শাস্তি নয়; এটি শৃঙ্খলা রক্ষা এবং অন্যদের সুরক্ষা নিশ্চিত করার উপায়। তবে শুধুমাত্র উচ্ছেদ নয়, তাদের জন্য কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসার সুযোগ দিলে ভালো ফল পাওয়া সম্ভব।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু