• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৩২ কোটি টাকা আত্মসাৎ

ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে হাজী এয়ার ট্রাভেলসের ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি বাদীর প্রতিষ্ঠান হাজী এয়ার ট্রাভেলসের সঙ্গে আসামিদের টিকিট বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির পর বাদীর প্রতিষ্ঠানের আইএটা কোড ব্যবহার করে আসামিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় করে আংশিক টাকা পরিশোধ করে। এভাবে পাওনা টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা হয়।

এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈমকে প্রধান আসামি করে গত ৫ আগস্ট পল্টন থানায় মামলা করা হয়। এ মামলায় একেএম সাদাত হোসেন ও সাঈদ আহমেদ এজাহারনামীয় আসামি।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিল্লাহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয়ের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা