• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অস্ত্র উদ্ধারে দেড় লাখ টাকা পুরস্কার দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০১:১২ পি.এম.
শেয়ার করুন 0
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। সেইসঙ্গে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি ৫ লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ, এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার, পিস্তল ও শর্ট গান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। তবে এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে প্রচুর সংখ্যক নিয়োগ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ‘সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুস বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সাংবাদিকদের তথ্য তুলে ধরার আহ্বান জানাই’, যোগ করেন তিনি।
 
তিনি বলেন, গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে।
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস