• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না’

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ধরনের আপস করবেন না।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

তিনি বলেন “একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আমার আছে। কিন্তু আমাকে হত্যা করার স্লোগান দেওয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।”

তিনি আরও বলেন, “মৃত্যুকে ভয় পাই না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়। যে দেশের জন্য ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?”

ফজলুর রহমান অভিযোগ করেন, দুইজন ইউটিউবার তাকে হত্যার আহ্বান জানিয়েছেন এবং জামায়াতপন্থিরা গলা কেটে হত্যার হুমকি দিয়েছে।

জুলাই আন্দোলন নিয়ে নিজের বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনো বলিনি ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে। যদি প্রমাণ থাকে দেখান।”

তিনি আরও জানান, দল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। “আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন ওই বক্তব্য দিয়েছি। নির্ধারিত সময়ে আমি দলের কাছে জবাব দেব এবং দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি