• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আইন লঙ্ঘন

সৌদিতে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৫:০২ পি.এম.
শেয়ার করুন 0
এক সপ্তাহে ২২ হাজার ২২২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
এক সপ্তাহে ২২ হাজার ২২২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজার ২২২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযান চালিয়ে এ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জনকে আবাসন আইন, ৪ হাজার ৬৬৫ জনকে সীমান্ত নিরাপত্তা আইন, এবং ৪ হাজার ৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।

প্রবাসীদের মধ্যে ২০ হাজারকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের নথি সংগ্রহের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৭৮৬ জন ও অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া আইন ভঙ্গকারী প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সরবরাহের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ ও ২ হাজার ৫০২ জন নারী।

সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার ক্ষেত্রে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তারের খবর প্রকাশ করছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া