• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ১২:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া-ছবি সংগৃহীত
বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া-ছবি সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই মঞ্জুর এলাহী এই খবর নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা। ডায়াবেটিসজনিত কারণে কিডনির কার্যক্ষমতা হারান তিনি। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। জাহানারার বয়স হয়েছিল ৬৮ বছর।

সত্তর ও আশির দশকে গীতিকার হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন তিনি। স্বামী ও মুক্তিযোদ্ধা পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান রচনা করেন। পরে আশির দশকে ‘সৎ মা’ ছবির মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন।

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহানারা। শুধু অভিনয় নয়, নির্মাণ ও প্রযোজনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত ছবির মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

অভিনয়, নির্মাণ ও গীত রচনায় সমান সাফল্যের কারণে তিনি ছিলেন চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য নাম।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!