• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিপিএল নিয়ে বিসিবির হাতে তদন্ত রিপোর্ট

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০১:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সর্বশেষ আসরে দুর্নীতি ও ব্যবস্থাপনার ঘাটতির বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কাছে।

বিসিবি জানিয়েছে, তদন্তের এই ধাপ শেষ হলেও পুরো প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বোর্ড এখন গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত।

এই পর্যায়ে কোনো ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, “স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের অধিকার রক্ষা করতেই” নাম গোপন রাখা হয়েছে।

প্রতিবেদনে বিপিএলের কিছু কাঠামোগত দুর্বলতার কথাও উঠে এসেছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় জবাবদিহির অভাব, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় নজরদারির ঘাটতি লক্ষ্য করা গেছে।

তদন্ত কমিটি ভবিষ্যতের বিপিএলে কিছু সংস্কারমূলক সুপারিশও দিয়েছে। যেমন-শক্তিশালী তদারকি ব্যবস্থা, দুর্নীতিবিরোধী প্রযুক্তির ব্যবহার এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

বিসিবি আশা করছে, আগামী মাসের শেষ নাগাদ তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে, যেখানে আরও বিস্তারিত বিশ্লেষণ ও সুপারিশ থাকবে। তদন্ত চলাকালীন বিসিবি কোনো মন্তব্য না করার নীতিতে অটল থাকছে এবং পুরো প্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না