• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

উপদেষ্টা হতে ঘুষ লেনদেন, দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ১০:১৪ এ.এম.
শেয়ার করুন 0
সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা -ছবি সংগৃহীত
সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা -ছবি সংগৃহীত

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ঘুষ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ লাভের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংস্থাটির একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে নথি সংগ্রহ করে দেখা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। অতিরিক্ত রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডা. মোস্তফা স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় একটি সমন্বয়ক গ্রুপকে ১০ লাখ টাকা নগদ ও ২০০ কোটি টাকার চারটি চেক দেন। মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি এ লেনদেনে জড়িত ছিলেন। তিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয় দেন এবং সরাসরি ডা. মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন।

তবে অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, “তারা আমাকে উপদেষ্টা করার মিথ্যা প্রলোভন দেখায় এবং জোর করে চেকে স্বাক্ষর নেয়। এগুলো সিকিউরিটি চেক ছিল। যেদিন তারা আমার অফিসে এসেছিল, সম্ভবত দু’জনের হাতে অস্ত্র ছিল।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার