• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিপ্লবের প্রথম টার্গেট হবে জাতীয় পার্টির এই অফিস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ নামের এক সংগঠন।

শনিবার (৩০ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জাতীয় পার্টির আস্তানা’, ‘জাতীয় পার্টির আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, জুলাই মঞ্চের মিছিল-সমাবেশ ঘিরে আজ দুপুরের পর থেকে উত্তেজনা বিরাজ করে ওই এলাকায়। এর আগে সকাল থেকে শতাধিক পুলিশ জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে অবস্থান নেয়। বেলা ৩টার দিকে জুলাই মঞ্চের ২০-২৫ জন নেতা-কর্মী কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ের দিকে যান। তাঁদের মিছিলকে কেন্দ্র করে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘বিপ্লব এখনো শেষ হয় নাই। নুর ভাইয়ের ওপর হামলার ঘটনায় আবার নতুন করে বিপ্লবের সূচনা হয়েছে। বিপ্লবের প্রথম টার্গেট হবে জাতীয় পার্টির এই অফিস।

‘এক পায়ে মানুষ চলতে পারে না। আওয়ামী লীগ ডান পা হলে জাতীয় পার্টি হলো বাম পা। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি কেন এখনো নিষিদ্ধ হয় না? এই বাম পা দিয়ে ডান পাকে বাংলায় আনার পরিকল্পনা করা হচ্ছে। গতকালের হামলায় জাতীয় পার্টির সঙ্গে কারা ছিল? জাতীয় পার্টিতে তো লোকজন নাই–এরা যুবলীগ, এরা ছাত্রলীগ। তাদের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে কাশ্মীর বানানো। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এই বাংলাদেশকে কাশ্মীর হতে দেব না।’

এরপর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আরিফুল বলেন, ‘ইন্টেরিম, আপনাকে উদ্দেশ্য করে বলছি। অনেক নাটক করেছেন। এক বছরে বিপ্লবীদের মধ্যে বিভক্তির বীজ বপন করেছেন। মানুষ এটা বুঝে গেছে। আপনারা প্রমাণ করেছেন, আপনারা বিপ্লবে তো নাই, বরং বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিপ্লবের “মহানায়ক” ভিপি নুরের ওপর হামলা করে আইসিইউতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। তা না হলে জুলাই যোদ্ধারা আবার রাজপথে নামবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি