• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ নেদারল্যান্ডস

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং বরাবরই প্রশংসিত। অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে তরুণ নাহিদ রানার মতো গতিময় বোলারদের নিয়ে গড়া এই ইউনিট এবার নেদারল্যান্ডসকেও মুগ্ধ করেছে।

সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন ডাচ ব্যাটার নোয়া ক্রোস।

তিনি বলেন, “বাংলাদেশের পেস বিভাগ সত্যিই অসাধারণ। বিশেষ করে মুস্তাফিজ আমার খুব প্রিয়। তার বিপক্ষে আগেও খেলেছি। এবার বাংলাদেশে এসে আবার মুখোমুখি হওয়াটা চমৎকার অভিজ্ঞতা।”

প্রথম ম্যাচে পরাজয়ের পরও সিরিজে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন নোয়া। তিনি বলেন, “আমাদের এখনও সিরিজ জেতার সুযোগ আছে। ভালো খেললে ২-১ ব্যবধানে সিরিজ জয় সম্ভব।”

বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন এই ব্যাটার। তিনি বলেন, “ক্রিকেট নিয়ে এখানকার দর্শকদের উচ্ছ্বাস দারুণ লেগেছে। সামনে আরও দুটি ম্যাচ খেলার অপেক্ষায় আছি।”

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না